1 Answers

শিয়ালজানি হাইস্কুলের ছাত্রছাত্রীরা বন্যার্তদের মাঝে অন্ন ও বস্ত্র বিতরণ করে, রোগীর সেবা করে এবং সবাইকে দয়া-মায়া- মমতা প্রদর্শন করে। এসব কাজ মানবসেবার অন্তর্ভুক্ত।

মানবসেবা আখলাকে হামিদাহ'র অন্যতম বিষয়। মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহৎপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন আল্লাহ তায়ালাও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবি (স.) বলেন, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” (বুখারি)

অন্য হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তা হলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি)

মানবসেবা করা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকে। মহানবি (স.) এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, "তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ম ব্যক্তির সেবা করো, বন্দিকে মুক্ত করো এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত করো।” (বুখারি)

মহানবি (স.) আরও বলেন, “কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানীয় পান করাবেন।” (আবু দাউদ)

উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, শিয়ালজানি হাইস্কুলের ছাত্রছাত্রীদের কাজের ফলাফল অবশ্যই মঙ্গলজনক হবে।

4 views

Related Questions