1 Answers

ছাগলধরা হাইস্কুলের ছাত্রছাত্রীদের কাজগুলো আমানত রক্ষার অন্তর্ভুক্ত।

 আমানত আরবি শব্দ। এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা প্রভৃতি। যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। আমানত রক্ষা করা ইমানের অঙ্গ। আমানত রক্ষার প্রতি গুরুত্বারোপ করে আল্লাহ তায়ালা বলেন। "নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন তোমরা যেন আমানতসমূহ তার মালিককে ফেরত দাও।” (সূরা আন-নিসা: ৫৮) আমানতের ক্ষেত্র অতিব্যাপক। প্রত্যেক মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু না কিছু দায়িত্ব রয়েছে। এসব দায়িত্ব আমানতের অন্তর্ভুক্ত। যেমন- পিতামাতার কাছে তাদের সন্তান আমানত। সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলা পিতামাতার দায়িত্ব। শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত। তাদের সুশিক্ষা দেওয়া শিক্ষকের দায়িত্ব। ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য সম্পদ আমানতস্বরূপ। এসব জিনিসপত্র যত্নের সাথে ব্যবহার করা এবং রক্ষাণাবেক্ষণ করা তাদের কর্তব্য। আর এ কর্তব্যবোধ থেকেই ছাগলধরা হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলের- আসবাবপত্র যথাযথভাবে সংরক্ষণ করে। চেয়ার, টেবিল, বেঞ্চ - ইত্যাদি ভাঙে না। শিক্ষকদের সম্মান করে ও সুন্দরভাবে পড়াশোনা করে। এসব কাজের মাধ্যমে তারা আমানত রক্ষা করে।

4 views

Related Questions