1 Answers

জাহিদের বিশ্বাস কুফরের অন্তর্ভুক্ত। কেননা সে মুহাম্মদ (স.) ব্যতীত অন্যান্য নবি-রাসুলকে বিশ্বাস করে না।

ইসলামি দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। হযরত আদম (আ.) হতে রিসালাতের সূচনা হয় এবং হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে এ ধারার সমাপ্তি হয়। এদের দুজনের মধ্যে এক লক্ষ বা দুই লক্ষ নবি-রাসুলগণ আগমন করেছেন। তাঁরা সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন। এজন্য তাদের প্রত্যেকের ওপর আস্থা আনতে হবে। রাসুল (স.) ও সাহাবিগণও অন্য নবি- রাসুলদের ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “রাসুল, তাঁর প্রতি তাঁর প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তাতে ইমান এনেছেন এবং মুমিনগণও। তাদের সবাই আল্লাহ, তাঁর ফেরেশতাগণে, তাঁর কিতাবসমূহ এবং তাঁর রাসুলগণে ইমান এনেছে। তারা বলে, আমরা তাঁর রাসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না।" (সূরা আল-বাকারা: ২৮৫) এ আয়াত এটাই প্রমাণ করে প্রত্যেক নবি-রাসুলের ওপর ইমান আনা অপরিহার্য। যদি কেউ জাহিদের মধ্যে রিসালাতে আংশিক বিশ্বাস করে তাহলে সে মুমিন থাকবে না। সে কাফিরদের অন্তর্ভুক্ত হবে।

5 views

Related Questions