1 Answers
জনাব জাহিদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হলেও তার বিশ্বাস ও কর্ম রীতিমতো কুফরির শামিল। প্রথমত জনাব জাহিদ পশ্চিমা সংস্কৃতির অনুকরণে গলায় স্বর্ণের চেইনের সাথে ক্রুশ চিহ্ন ব্যবহার করেন। একদিকে স্বর্ণের চেইন পুরুষের জন্য হারাম, অন্যদিকে, জাহিদের চেইনে ক্রুশ চিহ্ন পরিধান করার কারণে তার কর্মকান্ড কুফরির পর্যায়ে পড়বে। কাজেই জনাব জাহিদের এরূপ পশ্চিমা সংস্কৃতির অনুসরণ ইসলামি সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে তা বর্জন করাই যুক্তিযুক্ত।
দ্বিতীয়ত, জনাব জাহিদ পৃথিবীকে উপভোগের স্থান মনে করেন। বাস্তবিকপক্ষে পৃথিবী উপভোগের স্থান নয়। ইসলামি শরিয়তের "আলোকে বলা যায়, পৃথিবী হচ্ছে আমাদের জন্য পরীক্ষার স্থান বা শস্যক্ষেত্র। এখানে যে ব্যক্তি যেরূপ কাজ করবে, আখিরাতে সে ব্যক্তি কর্মানুযায়ী সেরূপ কর্মফল ভোগ করবে। ভালো কাজের জন্য পরকালে মানুষ পুরস্কার এবং মন্দকাজের জন্য শাস্তি ভোগ করবে। জনাব জাহিদের দুনিয়াকে উপভোগের স্থান মনে করার কারণে পরোক্ষভাবে আখিরাতকে অস্বীকার করাকে বোঝায়। যা কুফরি বৈ অন্যকিছু নয়।
অতএব আমরা বলতে পারি, জনাব জাহিদ ক্রুশ পরিধান করে এবং দুনিয়াকে উপভোগের স্থান মনে করে যে কুফরি করেছেন তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং জনাব জাহিদকে তাওবা করে সৎ পথে ফিরে আসতে হবে। অন্যথায় পরকালে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।