1 Answers
উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, সজীব তকদিরে বিশ্বাস করে না। সে বলে বেড়ায়, পরকাল বলতে কিছুই নেই। অপরদিকে, সবুজ আজমীরে গিয়ে খাজা বাবার মাজারে সন্তান চেয়ে সিজদা দেয়।
এখানে সজীব তাকদীরে বিশ্বাস করে না। তার এ কর্মকান্ড কুফরের শামিল। কারণ আমরা জানি, ইসলামের মূল বিষয়গুলো বিশ্বাস করা হলো ইমান। আর সেগুলোকে অবিশ্বাস করা হলো কুফর। যেহেতু তকদিরে বিশ্বাস করা ইমানের অঙ্গ, সেহেতু তা অবিশ্বাস করা কুফরের শামিল। আর সজীব তকদিরে অবিশ্বাস করার কারণে কাফির হিসেবে গণ্য হবে।
দ্বিতীয়ত, সবুজ আজমীরে গিয়ে খাজা বাবার মাজারে সন্তান চেয়ে সিজদা দেয়। এখানে সবুজের কর্মকান্ড শিরকের পর্যায়ে পড়ে। কারণ আমরা জানি, মহান আল্লাহর সাথে কাউকে শরিক করা বা কাউকে তাঁর সমগুণসম্পন্ন ও সমতুল্য মনে করাকে শিরক বলে। এখানে সবুজ মাজারে সিজদা করে মাজারে শায়িত ব্যক্তিকে আল্লাহর সমগুণসম্পন্ন বা সমতুল্য মনে করেছে। সুতরাং তার কাজটি শিরক হিসেবে গণ্য হবে।