1 Answers

উদ্দীপকের রাজু মিয়ার মিথ্যা বলা, খিয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা নিত্যদিনের অভ্যাস। অতএব ইসলামের দৃষ্টিতে রাজু মিয়ার আচরণ মুনাফিকের মতো। মুনাফিক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে মহানবি (স.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি- ১. যখন কথা বলে, মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে ৩. যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, তা খিয়ানত করে।

এদিকে রাজু মিয়ার চরিত্রে পুরাপুরি মুনাফিকের নিদর্শন পাওয়া যায়। অন্যদিকে, তার মধ্যে ইসলামের বাহ্যিক কোনো নিদর্শনও দেখা যায় না। সে দুনিয়ায় সফলতা অর্জন ও স্বার্থ হাসিলের জন্য অত্যন্ত সচেতন, কিন্তু আখিরাতের ব্যাপারে একেবারে উদাসীন। অতএব সার্বিক বিবেচনায় রাজু মিয়া একজন মুনাফিক ও অমুসলিম।

সবমিলিয়ে রাজু মিয়ার আচরণ অগ্রহণযোগ্য এবং অবশ্যই বর্জনীয়। কারণ দুনিয়ার জীবনে মুনাফিক যেমন ইসলাম ও মুসলিমের জন্য ক্ষতির কারণ। তেমনি মুনাফিক তার কর্মকাণ্ডের বদৌলতে আখিরাতের জীবনে ভয়ানক পরিস্থিতির শিকার হবে।

 

4 views

Related Questions