1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, আসলাম সাহেব তার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্ট, বালি ও সুরকির প্রথম মিশ্রণের সাথে সোনা, রূপা ও তাবিজে ভর্তি এটি পুঁটলা রেখে বললেন, এটি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে রক্ষা করবে। এখানে আসলাম সাহেব সোনা, রূপা ও তাবিজে ভর্তি পুঁটলাটিকে বিপদ-আপদ থেকে রক্ষা করার অধিকারী' মনে করে তাওহিদে বিশ্বাসের পরিপন্থি কাজ করেছেন। আসলাম সাহেবের এ বিশ্বাস শিরকের শামিল। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। তবে আসলাম সাহেব আন্তরিকভাবে তাওবা করে ক্ষমা প্রার্থনা করলে ও ইমানের বিপরীত আর কিছু না করার সিদ্ধান্ত গ্রহণ করলে এবং ইমানের দাবি অনুসারে কাজ করলে আল্লাহ পাক দয়া করে তার এ অপরাধ ক্ষমা করে দিতে পারেন।

6 views

Related Questions