1 Answers

আলোচনা সভায় বক্তার বক্তব্যটি হলো-মানবজীবনে ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য শুধুমাত্র কুরআন জানা ও মানা আবশ্যক।” উক্ত বক্তব্যটি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কারণ কুরআনের পাশাপাশি সুন্নাহর অনুসরণ করার জন্য পবিত্র কুরআনে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ বলেন,

১. রাসুল (স.) তোমাদের যা প্রদান করেন তা তোমরা গ্রহণ কর। আবার যা নিষেধ করেন তা থেকে বিরত থাক। (সূরা আল-হাশর: ৭) 

২. আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে তোমরা আমার (নবির) অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। (সূরা আলে-ইমরান: ৩১) 

৩. যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল, সে তো আল্লাহরই আনুগত্য করল। (সূরা আন-নিসা : ৮০) 

৪. আমি এজন্যই রাসুল প্রেরণ করেছি যেন আল্লাহর নির্দেশ • অনুসারে তাঁর আনুগত্য করা হয়। (সূরা আন-নিসা : ৬৪) 

৫. রাসুল (স.) বিদায় হজের ভাষণে বলেছেন- আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম, যতদিন তোমরা এ দুটো বস্তু আকঁড়ে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল কিতাব অর্থাৎ আল-কুরআন এবং দ্বিতীয়টি হলো- তাঁর 'রাসুলের সুন্নত বা হাদিস।

উক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয়, শুধুমাত্র কুরআন জানলে ও মানলে ইহকালীন ও পরকালীন কল্যাণ হবে না। বরং যারা এমনটি করবে তারা হবে পথভ্রষ্ট। তাই মানবজীবনকে সুন্দর, সার্থক ও সাফল্যময় করতে হলে কুরআনের পাশাপাশি সুন্নাহর ওপর অবশ্যই আমল করা অপরিহার্য।

5 views

Related Questions