1 Answers

উদ্দীপকে উল্লিখিত আব্দুর রহমানের অঢেল সম্পদ থাকার পরও তিনি মা-বাবার খোঁজখবর রাখেন না। কাউকে কোনো সাহায্য-সহযোগিতা করেন না এবং ফকির-মিসকিনকে ধমক দিয়ে তাড়িয়ে দেন। এসব কাজ অবশ্যই নিন্দিত ও বেদনাদায়ক।

আব্দুর রহমানের এরূপ চরিত্রের ফলে তার সম্পদ তার জন্য কোনো কাজে আসবে না। তার জন্য আসমানের ফেরেশতাও বদদোয়া করবেন। ফলে সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। অথচ মহানবি (স.) বলেছেন, "তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়া কর, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” তিনি আরও বলেছেন, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না।" মহানবি (স.) অন্য একটি হাদিসে বলেছেন, "আল্লাহ ততক্ষণই তার বান্দার সাহায্যে রত থাকেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে রত থাকে।"

অতএব আব্দুর রহমানের উচিত উপরের হাদিসগুলো অধ্যয়ন করে তা থেকে শিক্ষা গ্রহণ করে তার বড় ভাইয়ের মতো ভালো মানুষ হওয়ার চেষ্টা করা তথা দানশীলতার বহিঃপ্রকাশ ঘটানো। যাতে সে ইহকাল ও পরকাল শান্তি ও মুক্তি লাভ করতে পারে।

5 views

Related Questions