1 Answers

আব্দুর রহমানের ধারণা সম্পূর্ণ সঠিক। কারণ প্রকৃতপক্ষেই ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের জন্য যা যা প্রয়োজন সবকিছুই ইসলামে আছে।

ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানবজাতির জন্য আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে।

আল্লাহ তায়ালা বলেন-

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا.

অর্থ : "আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম; আর তোমাদের ওপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দীন (জীবনব্যবস্থা) হিসেবে মনোনীত করলাম।” (সূরা আল-মায়িদা : ৩)

মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে।

উপরিউক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয়, আব্দুর রহমানের ধারণাটি সম্পূর্ণরূপে বাস্তবসম্মত ও সঠিক।

4 views

Related Questions