1 Answers
নাবিল মনে করে, স্রষ্টা বা ধর্ম বলতে কিছু নেই। জীবন পরিচালনার জন্য মানুষের জ্ঞান, বিবেক এবং বুদ্ধিই যথেষ্ট। নাবিলের এ ধারণা কুফরি। কারণ সে স্রষ্টাকেই অস্বীকার করে। অথচ আমাদের বিবেক, বুদ্ধি ও জ্ঞান এ কথাই বলে দেয় যে, কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয় না বা সৃষ্টি হতে পারে না। সবকিছুর অস্তিত্ব লাভের পিছনে একজন স্রষ্টা রয়েছেন। অন্যদিকে, বলা যায়, মানুষের জ্ঞান, বিবেক, বুদ্ধি পরিপূর্ণ নয় এবং তা সবার মধ্যে সমানভাবে বিরাজ করে না ও বিকাশ লাভ করে না। এজন্যই মানুষ অন্যের অনুসরণ করে, অন্যের জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে মানবজাতিকে ইমান আনার জন্য নির্দেশ দিয়েছেন এবং ইসলামি শরিয়ত মোতাবেক জীবন পরিচালনা করতে আদেশ করেছেন। তিনি ঘোষণা করেছেন, "নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।" (সূরা আলে-ইমরান: ১৯)
সুতরাং এ কথা নির্দ্বিধায় বলা যায়, নাবিলের ধারণা কুফরি এবং পরিত্যাজ্য। ইসলামে শামিল থাকতে হলে তাকে তাওবা করতে হবে এবং নতুন করে ইমান আনতে হবে।