জনাব নাবিলের কলা দোকানে সরবরাহ করার ক্ষেত্রে বিপণনের কোন কাজটি অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের জনাব নাবিলের দোকানে দোকানে কলা সরবরাহের বিষয়টি বিপণনের 'পরিবহন' কাজটির অন্তর্ভুক্ত ।
শিল্পের উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তার কাছে পৌঁছে দিতে পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। এর মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায়। তাই উন্নত পরিবহন ব্যবস্থা ব্যবসায়ে কাঙ্ক্ষিত ফলাফল আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকের জনাব নাবিল কলা উৎপাদনের সাথে জড়িত। তার উৎপাদিত কলা তিনি দোকানে দোকানে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। বিভিন্ন দোকানে কলা পৌঁছে দিতে তার নিজস্ব পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। তিনি পরিবহন ব্যবস্থার মাধ্যমে কলা নির্দিষ্ট বাজারে নিয়ে দোকানদারদের কাছে বিক্রি করতে পারবেন। এ ব্যবস্থার মাধ্যমে কলা সহজে দূর-দূরান্তে পৌঁছানো যাবে। ফলে এক স্থানের উৎপাদিত কলা অন্য স্থানের ভোক্তারা ভোগ করার সুযোগ পাবে। সুতরাং, সুষ্ঠু পরিবহন ব্যবস্থার মাধ্যমে জনাব নাবিল বিভিন্ন দোকানে কলা সরবরাহ করতে পারবেন।