1 Answers
উদ্দীপকের জনাব সুবীর ব্যবস্থাপনার সংগঠিতকরণ কাজটি করেছেন।
এটি প্রতিষ্ঠানের সব মানবীয় ও বস্তুগত উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে। এতে কর্মীদের দক্ষতা অনুযায়ী দায়িত্ব ও ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রে কে, কী কাজ, কীভাবে করবে এই বিষয়ে কাজ ভাগ করা হয়।
উদ্দীপকের জনাব সুবীর দর্জি হিসেবে তার এলাকায় খুবই জনপ্রিয় একজন মানুষ। তিনি ব্যবসায় সম্প্রসারণে আরও তিনটি সেলাই মেশিন কিনেছেন। তিনি তার ১০ জন শ্রমিকের মধ্যে কে কাপড় কাটবে, কে কোন মেশিনে কাজ করবে তা ঠিক করে দেন। তিনি প্রতিষ্ঠানের মালিক বা পরিচালক হিসেবে কর্মীদের দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী কাজ দেন। ফলে কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা সঠিকভাবে বণ্টিত হয়। তার এ কাজগুলোর সাথে ব্যবস্থাপনায় সংগঠিতকরণ কাজের মিল আছে। তাই বলা যায়, জনাব সুবীর ব্যবস্থাপনার সংগঠিতকরণ কাজটি করেছেন।