1 Answers

জামিরা গৃহ ব্যবস্থাপনার মূল্যায়ন ধাপটি কোম্পানির ক্ষেত্রে প্রয়োগ করেছেন।

গৃহ ব্যবস্থানার সর্বশেষ পর্যায় হলো মূল্যায়ন করা। যেকোনো কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হলো মূল্যায়ন। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ওপর কাজের ফলাফল নির্ভর করে।

উদ্দীপকে মিরা একটি গ্রুপ অব কোম্পানির মার্কেটিং ম্যানেজার। তিনি মার্কেটিং অফিসারদের কার্যক্রম প্রতিমাসে একদিন বিচার, বিশ্লেষণ ও যাচাই করেন। কোনো কাজ করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী পর্যায়গুলোর অবদান পুঙ্খানুপুঙ্খরূপে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন ছাড়া কাজের সফলতা ও বিফলতা নিরূপণ করা যায় না। এ মানদণ্ডটি পরিবার, সমাজ, সংস্থা এমনকি রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলির সাথে সম্পর্কিত। সঠিক মূল্যায়নের জন্য লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজ ঠিকমতো হয়েছে কিনা, কাজের সফলতা কিংবা ব্যর্থতা এবং কাজে ব্যর্থ হলে পরবর্তীতে সংশোধন বিষয়ক অনুসিদ্ধান্ত গ্রহণ অন্যতম দিক। 

এ থেকে বোঝা যায় যে, মিরা গৃহ ব্যবস্থাপনার মূল্যায়ন নামক পর্যায়টি তার কোম্পানির সফলতার জন্য প্রয়োগ করেছেন।

5 views

Related Questions