1 Answers

গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ অনুসরণই আরিনা আক্তারের সাফল্যের চাবিকাঠি- উক্তিটির সাথে আমি একমত।

গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র। গৃহ ব্যবস্থাপনার এই ধারাবাহিক কর্মপদ্ধতিগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন।

পরিকল্পনা হলো পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম। এ কার্যক্রম অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করার নাম সংগঠন। অর্থাৎ যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণই হলো সংগঠন। নিয়ন্ত্রণ হলো গৃহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ ধাপে পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কি না তা পর্যবেক্ষণ করা হয়। এ ধাপ প্রয়োজনবোধে সংশোধন করার ব্যবস্থা করা যায়। গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হলো মূল্যায়ন। কাজটি করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জিত হলো কি না এবং লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে তার কারণ এ ধাপেই নিরূপণ করা যায়। আরিনা আক্তার উপরিউক্ত কর্মপদ্ধতিগুলো গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে মাথায় রেখে তার কর্মজীবনের পাশাপাশি গৃহের কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলেন।

তাই বলা যায়, গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ অনুসরণই আরিনা আক্তারকে সাফল্যমণ্ডিত করেছে।

4 views

Related Questions