1 Answers

উদ্দীপকের জনাব আলী শুরুতে ব্যবস্থাপনার 'পরিকল্পনা' কাজটি করেছেন।

এর মাধ্যমে কোনো কাজ শুরু করার আগে সে বিষয়ে বিশেষ চিন্তা-ভাবনা বা আগাম সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সব উপকরণ ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হয়। কোনো ব্যবসায় সংগঠনের আগে থেকে নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ, কে, কীভাবে, কখন করবে তা পরিকল্পনার মাধ্যমে নির্ধারণ করা হয়।

উদ্দীপকের জনাব আলী একজন হাতের তৈরি পোশাক বিক্রেতা। তিনি বছরের শুরুতেই পোশাক বিক্রয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেন। তিনি কোন দোকানে, কীভাবে, কখন, কী পরিমাণ পোশাক দিবেন তা নিয়ে আগে থেকে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেন। কোনো কাজ শুরু করার আগে তার সুবিধা-অসুবিধা, করণীয় সম্পর্কে চিন্তা করে দিক-নির্দেশনা তৈরি করা পরিকল্পনার কাজ। সুতরাং, জনাব আলী প্রতি বছরের শুরুতে তার ব্যবসায়ের জন্য পরিকল্পনা করে থাকেন।

5 views

Related Questions