1 Answers

কর দেওয়ার মাধ্যমে উদ্দীপকের জনাব জারিফ সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায়ের মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এসব পক্ষ হলো সরকার, ক্রেতা-ভোক্তা, শ্রমিক-কর্মচারী। তারা কোনো না কোনো ভাবে ব্যবসায়ের সাথে জড়িত। নিয়মিত কর ও রাজস্ব দেওয়া, নিয়মনীতি পালন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রভৃতি সরকারের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের উদাহরণ।

উদ্দীপকের জনাব জারিফের ঢাকার নিউমার্কেট-এ একটি তৈরি পোশাকের শো-রুম আছে। এটি একটি ব্যস্ততম এলাকা। এখানে প্রচুর ক্রেতাসমাগম হয়। এজন্য তার পোশাকের বিক্রিও বেশি হয়। আর বিক্রয় বেশি হওয়ায় মুনাফার পরিমাণও বাড়ে। তিনি এই মুনাফার ওপর নির্দিষ্ট হারে সরকারকে কর দেন। আর এ ধরনের কর সরকারের আয়ের অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায়, জনাব জারিফ সরকারের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেছেন।

5 views

Related Questions