1 Answers

উদ্দীপকে সাঈদ সাহেব সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবহেলা করেছেন।

ক্রেতা ও ভোক্তা ব্যবসায়ের প্রাণ। তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। এজন্য প্রত্যেক ব্যবসায়ীরই ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করতে হয়। ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, ভেজাল না মিশানো, পণ্যের বাজার স্থিতিশীল রাখা প্রভৃতি এ পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব।

উদ্দীপকের সাঈদ সাহেব একজন চাল আমদানিকারক। হাওর এলাকায় বন্যা হওয়ায় দেশে চালের ঘাটতি দেখা দেয়। এ সুযোগে সাঈদ সাহেব বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করেন। কিন্তু, তিনি সে সময়ে বাজারে তা সরবরাহ করেননি। রমজানে চালের ঘাটতির ফলে বাজারে এর দাম বেড়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি তখন প্রতি কেজি চালে ৪-৮ টাকা বেশি দামে বিক্রি করেন। ফলে তিনি প্রচুর মুনাফা করেন। ক্রেতা ও ভোক্তাদের দিকটি বিবেচনা না করে তিনি মুনাফা অর্জনকেই প্রাধান্য দিয়েছেন। তারা বাধ্য হয়েই তার কাছ থেকে বেশি দামে চাল কিনেছেন। তার মতো অসাধু ব্যবসায়ীরাই পণ্যের বাজার অস্থিতিশীল করে তোলেন। সুতরাং, সাঈদ সাহেব ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন না।

5 views

Related Questions