উদ্দীপকে আরমানের ব্যবসায়িক কার্যক্রম কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকের আরমান ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই এটি গঠিত ও পরিচালিত হয়। তাই ব্যবসায়ীকে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এতে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ, জনহিতকর কাজ করা, পণ্যের মজুতদারি না করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব।
উদ্দীপকের আরমান ভাই ভাই মেডিকেল-এর মালিক। সে সবসময় গুণগত মানের পণ্য বিক্রি করে। সে পণ্য মজুদ করে সংকট সৃষ্টি করে না। এতে সমাজের মানুষ উপকৃত হয়। ফলে তার ব্যবসায়ের সুনাম বাড়তে থাকে। তার এ কাজগুলোর সাথে ব্যবসায়ের সমাজের প্রতি দায়িত্বের মিল আছে। সুতরাং, আরমান তার কাজের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালন করছে।
5 views
Answered