1 Answers
জনাব আযমলের কাজের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ফুটে উঠেছে। ব্যবসায়ী মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করেন। সামাজিক দায়বদ্ধতা হিসেবে ব্যবসায়ীকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি বিশেষভাবে দায়িত্ব পালন করতে হয়। কারণ ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে ক্রেতা ও ভোক্তার আস্থার ওপর।
উদ্দীপকের জনাব আযমল সবসময় ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করেন। কারণ সঠিক ও গুণগত পণ্য ক্রেতার চাহিদা বাড়ায়। তিনি ভোক্তাদের কল্যাণের দিকটি বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করেন। তাই তিনি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করেন এবং ভালোভাবে ব্যবসায় পরিচালনা করতে সক্ষম হন। এটি তাকে ব্যবসায়ে সফলতা লাভে সহায়তা করে। অর্থাৎ, তিনি ক্রেতা ও ভোক্তার প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে এসব কাজ করেন।