1 Answers
মি. সালেহীনের মনোবল না হারার মাধ্যমে 'ধৈর্য ও সহিষ্ণুতা' সম্পর্কিত হাদিসটির শিক্ষা ফুটে উঠেছে।
আলোচ্য হাদিসটি হলো- “মুমিনের সকল কাজ বিস্ময়কর। আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এ কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ-শান্তি লাভ করে, তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ-কষ্টে নিপতিত হয়, তবে সে ধৈর্যধারণ করে। এটাও তার জন্য কল্যাণকর।”
উদ্দীপকে মি. সালেহীন প্রাকৃতিক দুর্যোগের দ্বারা নিঃস্ব হয়ে গেলেও মনোবল হারাননি। বরং তিনি আল্লাহর ওপর ভরসা করে ধৈর্যধারণ করেছেন। অর্থাৎ তিনি উপরিউক্ত হাদিসের ওপর আমল করেছেন। এ হাদিসের শিক্ষা হলো- সুখ-দুঃখ, বিপদ-আপদ এসব মানবজীবনের স্বাভাবিক বিষয়। দুঃখ-কষ্ট বা বিপদের সময় হতাশ হওয়া যাবে না। মনোবল হারানো যাবে না। বরং ধৈর্যসহকারে আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহর আদেশ-নিষেধ ও অন্যান্য করণীয় কর্তব্য পালন করে যেতে হবে। আর উদ্দীপকে মি. সালেহীনের মধ্যে 'ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিসটির শিক্ষা ফুটে উঠেছে।