1 Answers
উদ্দীপকে ফারাহের উপলব্ধিতে সাওম বা রোযার শিক্ষা ফুটে উঠেছে। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে। পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। রোযা পালনকারী ব্যক্তি ক্ষুধার্ত থাকার সময় সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কীরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। রাসুল (স.) বলেছেন, "এ মাস সহানুভূতির মাস।" (ইবনে খুযায়মা)। এছাড়াও সাওম অসহায় ও দরিদ্রকে দান করতে শিক্ষা দেয়।
উদ্দীপকে ফারাহের ক্ষুধা দূরীকরণের ভাবনা মাসব্যাপী রোযার শিক্ষার ফসল।
5 views
Answered