1 Answers
রানার নেতৃত্বে উদ্যোক্তার পরিশ্রমী, সততা, দক্ষতা, সংবেদনশীলতা, সাংগঠনিক ক্ষমতা প্রভৃতি গুণ ফুটে উঠেছে।
নেতা তার গুণের মাধ্যমে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তিনি সুন্দর ও মননশীল গুণাবলির মাধ্যমে কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। উদ্যোক্তা নেতার মতো কঠোর পরিশ্রমী ও দূরদর্শীভাবে কাজ করে প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি অর্জন করেন।
উদ্দীপকের রানা 'রানা টেক্সটাইল'-এর মালিক। তিনি সামান্য পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। তিনি পরিশ্রম, সততা ও কর্মচারীদের দক্ষভাবে পরিচালনার মাধ্যমে ব্যবসায়ে সাফল্য অর্জন করেন। তিনি শুধু ব্যবসায়িক উদ্দেশ্যকে প্রাধান্য দেননি। তিনি কর্মীদের অভাব-অভিযোগ ও দাবি পূরণে সব সময় সহানুভূতিশীল ছিলেন। এক্ষেত্রে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করায় প্রতিষ্ঠানটির লক্ষ্য অর্জন হয়েছে। তাই বলা যায়, রানার নেতৃত্বে উদ্যোক্তার পরিশ্রমী, দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতার প্রতিফলন হয়েছে।