1 Answers

মি. সোবহানের মধ্যে শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর গুণাবলি ফুটে উঠেছে।

বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের ইতিহাসে অবিস্মরণীয় নাম হলো স্যামসন এইচ চৌধুরী। তিনি স্কয়ার গ্রুপ-এর চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের শিল্পোদ্যোক্তাদের মধ্যে আদর্শ হয়ে আছেন। উদ্দীপকের মি. সোবহান স্বল্প পুঁজি নিয়ে টঙ্গীতে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি পণ্যের গুণগত মানের সাথে আপোস করেন না। শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীও পণ্যের মানের ক্ষেত্রে কখনও আপোস করেননি। মি. সোবহান ও স্যামসন এইচ চৌধুরী উভয়েই কোনো কাজকে ছোট করে দেখেননি। স্যামসন এইচ চৌধুরী স্বপ্ন দেখতেন, একদিন তার প্রতিষ্ঠান বড় হবে এবং তার স্বপ্ন সার্থক হয়েছে। মি. সোবহানও প্রতিষ্ঠানকে নিয়ে বড় স্বপ্ন দেখেন। তাই বলা যায়, মি. সোবহানের মধ্যে স্যামসন এইচ চৌধুরীর গুণাবলি ফুটে উঠেছে।

5 views

Related Questions