1 Answers
পাঁচ বছর স্বল্প বেতনে কর্মচারী হিসেবে কাজ করায় মিটুলের মধ্যে উদ্যোক্তার অভিজ্ঞতার গুণটি ফুটে উঠেছে।
অভিজ্ঞতা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ কোনো বিশেষ কাজে দক্ষ হয়ে ওঠে। কর্মক্ষেত্রে মানুষ দীর্ঘদিন একই কাজ করলে ধীরে ধীরেসে ঐ কাজে অভিজ্ঞ হয়ে ওঠে। তখন কোন কাজ কীভাবে করছে নির্ভুল ও সম্পদের সদ্ব্যবহার হবে তা সহজেই বুঝতে পারে। অভিজ্ঞত বাড়লে মানুষের মন মানসিকতা ইতিবাচক হয়ে ওঠে।
উদ্দীপকের মিটুল একটি মোবাইল ফোন সার্ভিসিং-এর দোকানে ২৪ বেতনে পাঁচ বছর মনোযোগের সাথে কাজ দেখে ও শিখে। এ পাঁচ বছরে সে মোবাইল ফোন সার্ভিসিং-এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণ অর্জন করেছে। মোবাইল ফোনের কোন সমস্যা কীভাবে সমাধান করতে হবে তা অন্যদের কাছ থেকে সে শিখেছে। পরবর্তীতে সে অর্জিত জান দিয়ে নিজেই একটি দোকান দিয়েছে, যা অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। তাই বলা যায়, মিটুলের মধ্যে উদ্যোক্তার অভিজ্ঞতা গুণটি ফুটে উঠেছে।