1 Answers
রাজা কার্তিকের রাজ্যের মধ্যে পাঠ্যবইয়ে উল্লিখিত মগধ রাজ্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
বর্তমান ভারতের পাটনা ও গয়া জেলার স্থলেই ছিল মগধ রাজ্য। এর উত্তরে গঙ্গা এবং পশ্চিমে শোন নদী, দক্ষিণে বিন্ধ্য পর্বতের শাখা এবং পূর্বে ছিল চম্পা নদী। গয়ার নিকটস্থ প্রাচীন রাজগৃহ ছিল মগধের রাজধানী। রাজগৃহে গৌতম বুদ্ধ বহুবার ধর্মদেশনা করেছিলেন বলে জানা যায়। বুদ্ধের সময় মগধের রাজা ছিলেন বিম্বিসার। তিনি বুদ্ধের গৃহীশিষ্য ছিলেন। বুদ্ধের জীবিতকালেই যুবরাজ অজাতশত্রু অন্যের প্ররোচনায় পিতা বিম্বিসারকে বন্দি করে সিংহাসন দখল করেন। তিনি প্রথম জীবনে বুদ্ধবিদ্বেষী ছিলেন। পরে নিজের ভুল বুঝতে পারেন এবং অনুতপ্ত হয়ে বুদ্ধের শরণাপন্ন হন। তিনিও বুদ্ধের গৃহীশিষ্য হয়েছিলেন।
5 views
Answered