1 Answers
উদ্দীপকে উল্লিখিত সুমনের চরিত্র পাঠ্যবইয়ের যীশুর সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ। এর ব্যাখ্যা হলোযীশুর সময় ইহুদি সমাজে অনাচার, অবিচার, হানাহানি, শোষিত সমাজব্যবস্থা বিদ্যমান ছিল। যীশু এসবের প্রতিবাদ করেন। তবে যীশুখ্রিষ্ট সমাজ পরিবর্তন করার আগে নিজেকে গ্রহণযোগ্য করে গড়ে তোলেন। তিনি পর্বতের উপর নির্জনে একাকী দিন-রাত প্রার্থনা করে নিজেকে তৈরি করেন। এরপর তিনি সমাজ পরিবর্তনের জন্য আহ্বান করেন। তার আহ্বানে তখন সমাজের অনেকে সাড়া দেয়। সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতে হলে সে সম্পর্কে জানতে হয়। ধৈর্য ধরে কাজ করে যেতে হয়। যীশুর মতো সুমনও সমাজকে অন্যায়, অত্যাচার ও কুসংস্কারের হাত থেকে মুক্ত করতে চেয়েছিলেন। এজন্য তিনি নিজেকে গ্রহণযোগ্য করার জন্য প্রচুর বই পড়েন এবং জ্ঞান অর্জন করেন। অবশেষে তিনি সমাজ পরিবর্তন করতে চাইলে সবাই তাতে অংশগ্রহণ করে। কারণ সুমন শিক্ষিত ব্যক্তি বলে সর্বদা মানুষের মুক্তির জন্য কাজ করবেন।
মূলকথা: প্রভু যীশুর মতো সুমনও সমাজ পরিবর্তনের পূর্বে নিজেকে তৈরি করেছেন।