1 Answers

উদ্দীপকে বিভূতি হালদার ও রজতের চরিত্রদ্বয়ের সাথে আমার পাঠ্যপুস্তকের আরুনি ও তার পুত্র শ্বেতকেতু চরিত্র দুটি সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকে বিভূতি বাবু তার ছেলেকে বলেছিলেন তিন দিন অনাহারে থেকে তোমার ষোল কলার মাত্র একটি অবশিষ্ট আছে তাই তুমি এর দ্বারা মনে করতে পারছ না। তুমি আহার করলেই মনে করতে পারবে। পাঠ্যপুস্তকেও আরুনি তার পুত্র শ্বেতকেতুকে বলেছিলেন, সৌম পণের দিন অনাহারে থেকে তোমার ষোলটি কলার মাত্র একটি কলা অবশিষ্ট আছে এর দ্বারা বেদসমূহ বুঝতে পারছ না। তুমি আহার কর। পরে আমার কথা বুঝতে পারবে। উদ্দীপকের বিভূতি হালদার ও তার পুত্র রজত চরিত্রের কার্যক্রম ও পাঠ্যপুস্তকের আরুনি ও শ্বেতকেতু চরিত্রের কার্যক্রম একই। তাই উদ্দীপকের বিভূতি হালদার ও রজত চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের আরুনি ও শ্বেতকেতু চরিত্র সাদৃশ্যপূর্ণ।

6 views

Related Questions