1 Answers
উদ্দীপকের গোপালের চরিত্র পাঠ্যপুস্তকের মহামানব হরিচাঁদ ঠাকুরের সাথে সাদৃশ্যপূর্ণ।
ছাত্রজীবন থেকেই হরিচাঁদ ঠাকুর ছিলেন খুব মেধাবী। তিনি শিক্ষা গ্রহণের পাশাপাশি মানুষের চিরমুক্তির কথা ভাবতেন। বিদ্যালয়ের পড়াশুনা তাঁর ভালো না লাগায় তিনি মাঠে বন্ধুদের সাথে গোচারণ করতেন, খেলাধুলা করতেন। কখনোও কখনোও প্রাণ খুলে গান, ভজন এমনকি গীতাদি শুনিয়ে সকলকে মুগ্ধ করতেন। এজন্য সবাই তাকে রাখাল রাজা বলে ডাকত। হরিচাঁদ ঠাকুরের চিকিৎসা পদ্ধতি শাস্ত্রসম্মত ছিল না। সবকিছুতেই ছিল আধ্যাত্মিক শক্তির প্রভাব। শ্রীহরিচাঁদ ঠাকুর কোনো নতুন ধর্মীয় মতবাদ প্রচার করেন নি। চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত প্রেম ভক্তির ধর্মের প্রবহমানধারাকে আরও সহজভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তাঁর এই সহজ সাধন পথের নাম 'মতুয়াবাদ'। তাঁর অনুসারীদের বলা হয় মতুয়া। মতুয়া সম্প্রদায় শঙ্কর প্রবর্তিত, একেশ্বরে বিশ্বাসী। তিনি তাঁর অনুসারীদেরকে সংসারী হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও সংসারী ছিলেন। সামাজিকভাবে ঠাকুর এদেশের অবহেলিত সম্প্রদায়কে একতাবদ্ধ ও সনাতন ধর্মে একনিষ্ঠ থাকার প্রেরণা যুগিয়ে গেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির লোক ঠাকুরের অনুসারী হয়েছে।