1 Answers

সুজন বাবুর ঈশ্বর লাভের উপায় হচ্ছে এক ঈশ্বরের অর্থাৎ একেশ্বরবাদ।

বেদ ও উপনিষদে বলা হয়েছে- ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়। ব্রহ্ম বা ঈশ্বর একাধিক নন। এই যে এক ঈশ্বরে বিশ্বাস, একেই বলে একেশ্বরবাদ। প্রচলিত্ব বহু দেব-দেবীর উপাসনা হিন্দুধর্মের একটি বিশেষ দিক। তবে দেব-দেবীগণ ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী। ঋগ্বেদে ইন্দ্র, অগ্নি, বায়ু, ঊষা প্রভৃতি দেব-দেবীর স্তুতি রয়েছে। এঁরা ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও তাঁদের সম্মিলিত শক্তির কেন্দ্র হলো ঈশ্বর। সুতরাং অবতার বা দেব-দেবীগণ এক পরমেশ্বরেরই ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। উল্লেখ্য দেব-দেবীর আরাধনা করে মানুষ যে সাফল্য অর্জন করে, এ কথার তাৎপর্য হচ্ছে সেখানেও এক ঈশ্বরের অনুগ্রহের প্রকাশ ঘটে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বহুমুখী সাধনার মধ্যেও দেব-দেবীর আরাধনা ও ব্রহ্মসাধনার মাধ্যমে এক সমন্বয় চেতনা রয়েছে। সাকার দেবী কালীও যিনি, নিরাকার এক ব্রহ্মও তিনি। যিনি কালী, তিনিই ব্রহ্ম। তাহলে দেখা যাচ্ছে, হিন্দুধর্মে বহু দেব-দেবীর পূজা-অর্চনার বিভিন্ন পদ্ধতি অনুশীলিত হলেও মূলত সব ধর্মকর্মের মধ্য দিয়ে সর্বশক্তিমান এক পরমেশ্বরেরই উপাসনা করা হচ্ছে। যা উদ্দীপকের সুজন বাবুর কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। এর মাধ্যমে সুজনবাবু ঈশ্বরের সান্নিধ্য লাভের মাধ্যমে মোক্ষলাভ করতে পারবে।

4 views

Related Questions