1 Answers

ঈশ্বর সবকিছুই শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ন্ত্রণ করছেন- সুদীপের এ ধারণাটি সঠিক ও যথার্থ।

স্রষ্টা ছাড়া কোনোকিছুই সৃষ্টি হয় না। এ মহাবিশ্বের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জীবজন্তু সবকিছুর একজন স্রষ্টা আছেন। তিনি ঈশ্বর। তিনি অবিনশ্বর এবং অসীম ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা হিসেবে তিনি তাঁর সৃষ্টিকে পরিচালনা করছেন এবং রক্ষা করছেন। তিনি তাঁর সৃষ্টির জন্য জন্ম ও মৃত্যু নির্ধারণ করেছেন।

ভালো কাজের জন্য তিনি তাঁর ভক্তদের ভালো ফল দিয়ে থাকেন এবং খারাপ কাজের জন্য শাস্তি প্রদান করেন। আবার মহাকাশের নক্ষত্রমালা যে কক্ষচ্যুত হচ্ছে না, তার মূলেও রয়েছে ঈশ্বরের শৃঙ্খলা বিধানের শক্তি। এসব কিছুই সৃষ্টিকর্তার আদেশে পরিচালিত হচ্ছে। ঈশ্বর ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই ত্রয়ী শক্তিরূপে বিরাজিত। ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু রক্ষা ও প্রতিপালনকারী দেবতা এবং শিব সংহারের দেবতা। এ থেকে বোঝা যায়, সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তাঁর নির্ধারিত ভূমিকা পালন করে শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ন্ত্রণ করছেন।

7 views

Related Questions