সকল ধর্মেরই লক্ষ্য এক ঈশ্বর লাভ- উক্ত মহামানবের বক্তব্যের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
সব ধর্মের লক্ষ্য এক ঈশ্বরলাভ- এটি পরমপুরুষ স্বামী বিবেকানন্দের অমর বাণী। বিবেকানন্দের জীবনী থেকে আমরা এ নীতিশিক্ষা পাই যে, পৃথিবীর সব মানুষ এক জাতি। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ধর্ম তাদের পৃথক হতে পারে। তবে সব ধর্মের ভিত্তি এক এবং তা হলো সত্য। সত্যই ধর্ম। জীবসেবা মানে ঈশ্বর সেবা। জীবসেবার চেয়ে বড় ধর্ম আর নেই। স্বামী বিবেকানন্দের বাণী- “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।” মানুষকে ধর্মের কথা বলার আগে তার দারিদ্র্য দূর করতে হবে। কারণ খালি পেটে কেউ ধর্মের কথা শুনতে চায় না। ধনী- দরিদ্র, মুচি-মেথরে কোনো পার্থক্য নেই। সবাই ভাই-ভাই। কোনো মানুষই অস্পৃশ্য নয়, পেশা তার যাই হোক আত্মবিশ্বাস ও ঈশ্বরে বিশ্বাস উন্নতির প্রথম শর্ত, ধর্মচর্চার আগে শরীর সুস্থ ও সবল রাখতে হবে। কারণ দুর্বল শরীরে শুধু ধর্ম নয়, কোনো কাজই ঠিকমতো করা যায় না। শক্তি ও সাহসিকতাই ধর্ম।