1 Answers
ঈশ্বর সর্বময় এবং তিনি ধার্মিককে রক্ষা করেন। অসীমের এ বিশ্বাস ধর্মের জয় উপাখ্যানের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো- হিরণ্যকশিপু ছিলেন সত্যযুগে দৈত্যদের রাজা। দৈত্যদের রাজা বলে হিরণ্যকশিপু ছিলেন হরিবিদ্বেষী। কিন্তু দৈত্যকুলে জন্মেছিলেন হরিভক্ত প্রহ্লাদ। পার্থিব কোনো জিনিসই তার প্রিয় নয় বলে নিবিড় বনে গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরির আশ্রয় নেওয়াতেই তার আনন্দ। রাজা প্রহ্লাদকে সুশিক্ষার জন্য গুরুগৃহে পাঠানোর পরও কোনো পরিবর্তন হলো না বলে প্রহ্লাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রহ্লাদকে মারার জন্য রাজা যেসব কৌশল অবলম্বন করেছিলেন সেসব কৌশল ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন হিরণ্যকশিপু মহাক্রোধে ছুটে এলেন প্রহ্লাদের কাছে তাকে বধ করার জন্য। প্রহ্লাদ বলেন, “তিনি সর্বত্র আছেন, সর্বত্র থাকেন, সর্বত্র থেকে আমাকে রক্ষা করেন।" ক্রোধে জ্বলে উঠে হিরণ্যকশিপু পাশের স্ফটিক স্তম্ভে মুষ্টির আঘাত করলে সেখান থেকে শ্রীহরি নৃসিংহ মূর্তিরূপ ধারই করে বেরিয়ে এলেন এবং হিরণ্যকশিপুকে কোলের ওপর শুইয়ে তাঁর দু নখ দিয়ে তাকে হত্যা করলেন।
শ্রীহরির প্রতি অবিচল ভক্তির কারণে শ্রীহরি প্রহ্লাদকে দেখা দিলেন এবং তাকে আশস্ত করলেন ধর্মই ধার্মিককে রক্ষা করে।