1 Answers
'ধর্মের জয় হয়'- যা 'ধর্মের জয়' উপাখ্যানের আলোকে সহজেই বোঝা যায়।
অনেক কাল আগে হিরণ্যকশিপু ছিলেন দৈত্যদের রাজা। দৈত্য ও দেবতাদের মধ্যে ছিল চিরকালের ঝগড়া, হিরণ্যকশিপুও তার ব্যতিক্রমে ছিলেন না। তিনিও দেবতা হরির সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিলেন। হরির' নাম শুনলেই রাজা হিরণ্যকশিপু রেগে যেতেন। রাজা হিরণ্যকশিপু বর পেয়েছিলেন যেকোনো দেব, নর, যক্ষ কেউ তাকে হত্যা করতে পারবে না। কিন্তু তার অহংকারে দেবতারা তার প্রতি অসন্তুষ্ট হন। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ আবার হরিভক্ত ছিলেন। প্রহ্লাদের হরিভক্ততা দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মেরে ফেলতে চাইলেন। অবশেষে হরি হিরণ্যকশিপুকে হত্যা করেন। ধার্মিক প্রহ্লাদ জয়ী হলেন এবং অধার্মিক হিরণ্যকশিপু মারা গেলেন। এভাবেই 'ধর্মের জয়' হলো।
4 views
Answered