1 Answers
দৃশ্যকল্প-২-এর আশীষ চরিত্রের সঙ্গে পাঠ্যপুস্তকের হিরণ্যকশিপু চরিত্রের মিল রয়েছে।
উদ্দীপকের আলোচনায় দেখতে পাই যে, আশীষ বাবু নিজে কোনোদিন মন্দিরে যান না। পরিবারের কেউ গেলেও তা পছন্দ করেন না। কিন্তু তার ভাই প্রতিদিন ঠাকুরের কাছে প্রার্থনা করেন। ধর্মীয় অনুষ্ঠান পালনে তার খুব আগ্রহ। এতে আশীষ বাবু ক্ষিপ্ত হয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করে। পাঠ্যপুস্তকের হিরণ্যকশিপু চরিত্রেও আমরা দেখতে পাই, সে ঈশ্বর বলতে কোনো কিছুই বুঝত না। নিজেকেই সর্বেসর্বা ও অসীম ক্ষমতার অধিকারী ভাবত। কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল ভীষণ ঈশ্বরভক্ত। সে ঈশ্বর ছাড়া কিছুই বুঝত না। সবকিছু ঈশ্বরের চরণে নিবেদন করেছিল। এজন্য শত চেষ্টা করেও হিরণ্যকশিপু তাকে হত্যা করতে পারেনি।
তাই বলা যায় যে, দৃশ্যকল্প-২ এর ঘটনায় আশীষ বাবুর চরিত্রের সঙ্গে পাঠ্যপুস্তকের হিরণ্যকশিপু চরিত্রের মিল রয়েছে।