1 Answers

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ঘটনায় তৃতীয় সঙ্গীতি আয়োজনের পটভূমির ইঙ্গিত রয়েছে।

বুদ্ধের পরিনির্বানের কয়েকশত বছর পর সম্রাট অশোকের রাজত্বকালে যে সঙ্গীতি আয়োজন করা হয় তাই তৃতীয় বৌদ্ধসঙ্গীতি নামে পরিচিত।

উদ্দীপকে দেখা যায় অরুণোদয় সমিতির নতুন সদস্যদের অনিয়মের কাণে সমিতিতে অরাজকতা দেখা দেয়। যা সম্রাট অশোকের সময়ের বৌদ্ধ ভিক্ষু সঙ্ঘে ছদ্মবেশি ভিক্ষুদের দ্বারা সৃষ্টি অরাজকতাপূর্ণ পরিস্থিতির সাথে সাদৃশ্যপূর্ণ। এই পরিস্থিতির ফলে বিনয়ী ভিক্ষুগণ তৃতীয় সঙ্গীতি আহ্বান করেন। উক্ত সঙ্গীতি অবিনয়ী বা ছদ্মবেশি ভিক্ষুদের বহিষ্কার করা হয়। পরে পূর্ণাঙ্গ ত্রিপিটক সংকলণ ও ধর্ম প্রচারের ব্যবস্থা করা হয়। সম্রাট অশোকের রাজত্বকালে মগধের রাজধানী পাটলিপুত্রের অশোকারামে তৃতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয়। মোগলিপুত্র তিষ্য স্থবির সঙ্ঘ বিশুদ্ধ করার উদ্যোগ নেন। সঙ্ঘ বিশুদ্ধ হওয়ার পর মোগলীপুত্র তিষ্য স্থবির প্রকৃত বুদ্ধবাণী সংকলনের জন্য তৃতীয় সঙ্গীতি আহ্বান করেন এবং সঙ্গীতির জন্য ধর্ম বিনয়ে পারদর্শী ত্রিবিদ্যাসম্পন্ন এক হাজার অর্হৎ ভিক্ষু নির্বাচন করেন। তৃতীয় সঙ্গীতিতে ধর্ম ও বিনয় সংগৃহীত হয় এবং এই সঙ্গীতিতে সর্বপ্রথম অভিধম্ম পিটকের উল্লেখ করা হয় এবং বুদ্ধবচনকে ত্রিপিটক আখ্যা দেওয়া হয়।

5 views

Related Questions