উদ্দীপকে যে সঙ্গীতির ইঙ্গিত পাওয়া যায় তার কার্যক্রম পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি প্রথম সঙ্গীতিকে নির্দেশ করে।
্রথম সঙ্গীতির কার্যক্রম: মহাকশ্যপ নিজেই প্রশ্নকর্তা নিযুক্ত হন। প্রথমে বিনয় সঙ্ঘায়ন করা হবে বলে স্থির করা হলো। উপালি ধর্মাসন অলঙ্কৃত করেন। মহাকশ্যপ স্থবির সঙ্ঘের সম্মতি অনুসারে উপালি স্থবিরকে বিনয় সম্পর্কে প্রশ্ন করেন। প্রথমে, চারি পারাজিকা কখন প্রজ্ঞাপ্ত হয়, কাকে উপলক্ষ করে প্রজ্ঞাপ্ত হয়, কোথায় প্রজ্ঞাপ্ত হয়, মূল প্রজ্ঞপ্তি ও অনুপ্রজ্ঞপ্তি প্রভৃতি প্রদান করেন। এভাবে তেরোটি সজ্জাদিসেস, দুটি অনিয়ত, চারি পটিদেসনীয়া ধর্ম, ত্রিশটি করা হয়। তৎপর উভয় বিভঙ্গ, মহাবর্গ, চল্লবগ্ন ও পরিবার পাঠো আবৃত্তি করা হয়। উপস্থিত সঙ্গীতিকারক ভিক্ষুগণ উপালি স্থবিরের বিনয় আবৃত্তি গভীর মনোযোগ সহকারে শুনলেন। তাঁরা সর্বসম্মতিক্রমে উপালি কর্তৃক দেশিত বিনয় অনুমোদন করেন। এছাড়া 'ক্ষুদ্রাণক্ষুদ্র' শিক্ষাপদ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ বুদ্ধ জীবিত থাকতে এসব বিষয়ে চিক্ষুরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন। পাঁচশো অর্হৎ ভিক্ষুর অনুমোদন লাভের পর বিনয় সঙ্ঘায়ন শেষ হয়। বিনয় বৃদ্ধশাসনের আয়ুস্বরূপ। তাই ধর্ম ও বিনয়ের মধ্যে বিনয় আগে সংগৃহীত হয়।