1 Answers
উদ্দীপকে উল্লেখিত তালিকায় যে সকল নিত্যকর্ম ও অনুশাসনের ইঙ্গিত রয়েছে সেগুলো ভিক্ষু শ্রমণদের জন্য প্রযোজ্য। এ বিষয়গুলো ভিক্ষু শ্রমণদের প্রত্যবেক্ষণ ভাবনার অন্তর্ভুক্ত।
আহার, বাসস্থান, পোশাক, পরিচ্ছদ ও ঔষধ, জীবনধারণের এই চারটি মৌলিক উপাদান গ্রহণ সম্পর্কে ভিক্ষু শ্রমণদের অবশ্যই ভাবনা করতে হয়, যা প্রত্যবেক্ষণ ভাবনা নামে পরিচিত। এগুলো নিম্নরূপ:
১ . চীবর প্রত্যবেক্ষণ ভাবনা: চীবর পরিধান বিষয়ে ভিক্ষু শ্রমণরা ভাবেন- পোকামাকড়, সরীসৃপ জাতীয় প্রাণীর কামড়, শীত ও উষ্ণতা নিবারণ, ধুলা-বালি, লজ্জা নিবারণ প্রভৃতি হতে সুরক্ষার জন্য এ চীবর পরিধান করেছি। পঞ্চ-কামগুণ উৎপাদনের জন্য নয়।
২. পিণ্ডপাত প্রত্যবেক্ষণ ভাবনা: আহার গ্রহণ করার সময় ভিক্ষু শ্রমণদের এরূপ ভাবনা করতে হয়- 'আমি কেবল জীবনধারণের জন্য এই আহার গ্রহণ করেছি। শারীরিক সৌন্দর্য ও বল বৃদ্ধির জন্য নয়।'
৩. শয়নাসন প্রত্যবেক্ষণ: শয়নাসন গ্রহণ করার সময় ভিক্ষু- শ্রমণদের এরূপ ভাবনা করতে হয়- 'এ শয়নাসন শুধু শীত ও উষ্ণতা নিবারণের জন্য, দংশক-ধুলাবালি-রৌদ্র পোকামাকড়, সরীসৃপ প্রভৃতির আক্রমণ নিবারণ এবং চিত্তের একাগ্রতা সাধনের জন্য। আলগা বা নিদ্রায় অনর্থক কালক্ষেপণের জন্য নয়।
৪. গিলান প্রত্যয় প্রত্যবেক্ষণ: ঔষধ গ্রহণের সময় ভিক্ষু-শ্রমণদের এরূপ ভাবনা করতে হয়- কেবল রোগ উপশমের জন্য প্রয়োজন মতো এ ঔষুধ সেবন করছি। অন্য কোনো অকুশল উদ্দেশ্যে নয়।