1 Answers
বৌদ্ধধর্মে চম্পক রাজ্যের ভিক্ষুদের কর্মকাণ্ডকে অপরিহার্য কর্তব্য বলে অভিহিত করা হয়েছে।
গৌতম বুদ্ধ তার সময়ে একদা বৈশালী নামক রাজ্যে অবস্থানকালে সেখানকার অধিবাসীদের মধ্যে বজ্জী ও লিচ্ছবিদের 'সপ্ত অপরিহাণীয় ধর্ম' উপদেশ দিয়েছিলেন।
বুদ্ধ কর্তৃক নির্দেশিত উক্ত সাতটি অপরিহার্য কর্তব্য পালন করলে ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে কখনো পরাজয় গ্রহণ করতে হবে না, যেমনটি হয়েছিল বজ্জী ও লিচ্ছবিদের জীবনে।
বুদ্ধ 'সপ্ত অপরিহাণীয় ধর্মের' অনুশাসন ভিক্ষু সঙ্ঘের ভবিষ্যৎ কল্যাণার্থে দেশনা করেন। এগুলো পালন করলে নিজ জীবনে যেকোনো কাজে বা পরিস্থিতিতে পরাজয় ঘটবে না। আলোচ্য কর্মকাণ্ডগুলো চম্পক রাজ্যের মতো প্রতিষ্ঠিত হলে নিজের এবং দশের জীবন হয়ে উঠবে অজেয় এবং নিজেদেরকে উন্নত জাতিতে পরিণত করা যাবে। যা বুদ্ধ স্বয়ং বলেছেন, এগুলো পালন করলে যেকোনো জাতি বা সমাজের কখনো পরাজয় ঘটবে না।