1 Answers

উদ্দীপকে উল্লিখিত সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম দেশের জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার দলিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোকে প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি একমত পোষণ করি।

১৯৭২ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এতে রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকারব্যবস্থার প্রবর্তন করা হয়। একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করেন। সংবিধান প্রণয়নই হবে গণপরিষদের মূল লক্ষ্য। ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে তা কার্যকর হয়। গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, "এই সংবিধান শহিদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।” তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলে আমি মনে করি।

5 views

Related Questions