1 Answers
অবতার বলতে হিন্দুধর্মে বলা হয়েছে, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব বা সাকাররূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়। তাঁরা সকলের শ্রদ্ধার পাত্র ও অতিলৌকিক ক্ষমতাসম্পন্ন।
আমাদের এ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের আবির্ভাব হয় তখন চারদিকে শুধু বিরাজ করে অশান্তি। মারামারি, হানাহানি, অন্যায়-অত্যাচার ও সাধুদের নিধন তখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন এসব অত্যাচার সহ্য করতে না পেরে ভগবান নিজেই পৃথিবীতে অবতীর্ণ হন বা নেমে আসেন। যেমন- নৃসিংহ, রাম, শ্রীকৃষ্ণ প্রভৃতি ঈশ্বরেরই অবতার রূপ। শ্রীমদ্ভগবত পুরাণে বলা হয়েছে, ভগবান বিষ্ণু অনেকবার অবতার হিসেবে বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে এ পৃথিবীতে এসেছেন। বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু দশবার অবতার হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে আনন্দ অবতাররূপে স্রষ্টার নেমে আসার বিষয়টি বুঝতে পেরেছিল।