1 Answers
শাহানার ধারণা ভ্রান্ত এবং সুস্পষ্ট শিরক। কেননা সে রীতিমতো পড়ালেখা করে না এবং মনে করে আল্লাহর পাশাপাশি অপর কোনো গুণসম্পন্ন সত্তার কাছে প্রার্থনা করলেই পরীক্ষায় সফল হওয়া যাবে। লেখাপড়া না করে কারও নিকট প্রার্থনা করে পরীক্ষায় পাস করার আশা করা সম্পূর্ণরূপে ভুল।
আল্লাহ ব্যতীত কোনো গুণসম্পন্ন সত্তার কাছে সাহায্য চাওয়া শিরক। ইমানের দাবি হলো শিরকমুক্ত থাকো। কেননা শিরক জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই শিরক চরম জুলুম।” (সূরা লুকমান: ১৩) আল্লাহ তায়ালা শিরকের অপরাধ ক্ষমা করেন না। এ সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" (সূরা আন-নিসা : ৪৮)
বস্তুত মহান আল্লাহর দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত কেউ দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে না। তাই সালেহার পরীক্ষায় সফল হতে হলে নিয়মিত লেখাপড়া করার পাশাপাশি আল্লাহর দয়া ও রহমত কামনা করতে হবে। আর শিরক করা হতে অবশ্যই বিরত থাকতে হবে। পূর্বেকৃত শিরকের জন্য তাওবা করে নতুনভাবে ইমান আনতে হবে। নতুবা তাকে জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কারণ আল্লাহ তায়ালা বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তায়ালা তার জন্য নিশ্চয় জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাস জাহান্নাম।" (সূরা আল-মায়িদা: ৭২)