1 Answers

উদ্দীপকে রাসুল (স.)-এর যে সংগঠনটির কথা বলা হয়েছে সেটি হলো 'হিলফুল ফুযুল'। বর্তমান সমাজে শান্তি ও সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে এ সংগঠনটির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ।

আমরা জানি, হযরত মুহাম্মদ (স.) তখন যুবক। ওকায মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়ে গেল। চলল একটানা পাঁচ বছর। অনেক মানুষ আহত ও নিহত হয়। মুহাম্মদ (স.) এ হিংসা, হানাহানি, রক্তারক্তি দেখে ব্যথিত হলেন। কীভাবে শান্তি স্থাপন করা যায় তিনি ভাবতে লাগলেন। অবশেষে শান্তিকামী কতিপয় যুবক নিয়ে তিনি হিলফুল ফুযুল' নামে একটি শান্তিসংঘ গঠন করলেন। হিলফুল ফুফুলের প্রচেষ্টায় আরব সমাজে তখন শান্তিশৃঙ্খলা ফিরে এল।

বর্তমান সমাজে তৎকালীন আরব সমাজের ন্যায় বিশৃঙ্খলা না থাকলেও নানাবিধ সামাজিক সমস্যা দেখা যায়। এসব সমস্যা সমাধানের উল্লেখযোগ্য কর্তৃপক্ষ নেই। তাই সমাজের বিদ্যমান বুটিনাটি সমস্যার সমাধান করে সমাজে শান্তি ও সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে একটি সংগঠনের অভাব স্বভাবতই পরিলক্ষিত হয়। আর এক্ষেত্রে হিলফুল ফুযুল-এর ন্যায় শান্তিকামী সংগঠনের প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবেই উচ্চারিত হতে পারে।

5 views

Related Questions