1 Answers

উনবিংশ শতকে হিন্দুধর্মে এক বিশেষ চিন্তাচেতনার বিকাশ লক্ষ করা যায়। বিজ্ঞানমনস্ক সুধীজন সনাতন তথা হিন্দুধর্মের প্রচলিত পূর্জাপার্বণ, ধ্যানধারণা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। তাদের লক্ষ যুক্তিসংগত নির্দেশ ছাড়া সামাজিক আচার-আচরণের মধ্য দিয়ে যে ধর্মীয় বিধিবিধান প্রতিফলিত হয়, সেগুলোর সংস্কারের প্রয়োজন। আর তাই যুক্তিবাদী সংস্কারক মনীষীদের মধ্যে রাজা রামমোহন রায়ের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি লক্ষ করেন, বিভিন্ন দেব-দেবীর উপাসক হয়ে এক হিন্দু সম্প্রদায় ক্ষুদ্র ক্ষুদ্রগোষ্ঠী চিন্তায় সংকীর্ণ হয়ে পড়ছে। তখন তিনি ব্রহ্মের উপাসনা তত্ত্বকে উপস্থাপিত করেন। এভাবে তিনি হিন্দুধর্মাবলম্বীদের এক ব্রহ্মকে সাধনার আহ্বান জানান। স্থাপন করেন ব্রাহ্মসমাজ। তিনি বলেন, ব্রহ্মই একমাত্র আরাধ্য। হিন্দুধর্ম বিকাশের স্তরে স্তরে যে নতুন ধর্মচর্চার রূপ প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে অখন্ডমন্ডলীর অবদান স্মরণীয়। এঁদের সংগঠনের নাম 'অযাচক আশ্রম'। এটি প্রতিষ্ঠা করেন শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংস। স্বাবলম্বী হয়ে সমাজের কল্যাণের জন্য কাজ করাই এ সংগঠনের মুখ্য উদ্দেশ্য। উক্ত সংস্কারের ফলে মানুষের ভিতরে ধর্মের প্রতি দৃঢ় আস্থা স্থাপিত হয় এবং সমাজে সংহতি বৃদ্ধি পায়। যার ফলে সর্বত্র শান্তি বিরাজ করে।

6 views

Related Questions