1 Answers
উদ্দীপকে উল্লিখিত আয়াতগুলো সূরা আদ-দুহার। বর্তমান সমাজে এ সূরার গুরুত্ব অপরিসীম। বর্তমান সমাজে এ সূরায় নির্দেশিত নিচের তিনটি বিষয়ের বাস্তবায়ন করতে পারলে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব-
১. আমাদের মধ্যে যারা পিতৃহীন অবস্থায় জন্মগ্রহণ করে তাদেরকে অসহায় 'ও বেওয়ারিশ মনে করে তার ধনসম্পদ জবরদস্তি মূলকভাবে নিজ অধিকারভুক্ত না করা। রাসুল (স.) ইয়াতিমের সাথে সদয় ব্যবহার করার প্রতি জোর আদেশ দিয়েছেন এবং কঠোর বা কর্কশ ব্যবহার করতে নিষেধ করেছেন।
২. সাহায্যপ্রার্থীকে ধমক না দেওয়া। কেননা তাদেরকে ধমক দিতে রাসুল (স.) নিষেধ করেছেন। সাহায্যপ্রার্থীকে কিছু দিয়ে বিদায় করা এবং দিতে না পারলে নরম ভাষায় অক্ষমতা প্রকাশ করা উত্তম। এমনিভাবে যে ব্যক্তি কোনো শিক্ষণীয় বিষয় জানতে চায় তার জওয়াবেও কঠোরতা ও দুর্ব্যবহার করা নিষেধ।
৩. সর্বাবস্থায় আল্লাহর অনুগ্রহের শোকরিয়া আদায় করা। এমনকি একজন অন্যজনের প্রতি যে অনুগ্রহ করে, তারও শোকর আদায় করা। হাদিসে এসেছে, "যে ব্যক্তি অপরের অনুগ্রহের শোকর আদায় করে না, সে আল্লাহরও শোকর আদায় করে না।" (মাযহারী)
পরিশেষে বলা যায়, আমাদের বর্তমান সমাজে উপরিউক্ত তিনটি বিষয়ের বাস্তবায়ন করতে পারলে দেশ ও জাতি পাবে শান্তিপূর্ণ স্থিতিশীল সমাজ যা আমাদের সকলেরই কাম্য।