1 Answers

'রিদিমা, প্রতিদিন পূজা করার সময় মন্ত্র পাঠ করে দেবতার উদ্দেশ্যে প্রণাম জানায়। পূজা শেষে পিতামাতাকে প্রণাম করে দিনের কাজ শুরু করে। গুরুজনের প্রতিও সে শ্রদ্ধাশীল। সে কারও সাথে অসদাচরণ করে না এবং ছোট ভাইবোনদের অত্যন্ত আদর- যত্ন করে। তাই সে পরিবার ও প্রতিবেশীসহ সকলের কাছে প্রিয়। মানুষের প্রতি রিদিমার এ আচরণ সমাজের মানুষের মূল্যবোধকে প্রভাবিত করে। রিদিমার মতো আমরা মাতা, পিতা ও গুরুজনকে প্রণাম বা ভক্তি জানাই, সমবসীদের শুভেচ্ছা জানাই এবং ছোটদের স্নেহ করি, এসবই শিষ্টাচার। এছাড়া আমরা ঈশ্বরের স্তব-স্তুতি করি এবং প্রণাম মন্ত্র পাঠ করে তাঁদের প্রণাম জানাই। এভাবে ধর্মাচারের মধ্য দিয়ে শিষ্টাচার প্রকাশ পায়। শিষ্টাচার একটি নৈতিক মূল্যবোধ এবং ধর্মের অঙ্গ। শিষ্টাচার বা ভদ্র ব্যবহারের দ্বারা আমরা মানুষের মন জয় করতে পারি। সমাজ জীবনে চলার পথে শিষ্টাচার একটি প্রয়োজনীয় গুণ। রিদিমার দৃষ্টান্তই স্মরণ করিয়ে দেয় যে সমাজে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম।

9 views

Related Questions