1 Answers

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বর্তমান বিশ্বে দুর্গাপূজার গুরুত্ব ও প্রভাব অপরিসীম। দুর্গাপূজা এক মিলন মহোৎসব এবং আনন্দ ও সৃষ্টিশীলতার অপূর্ব সম্মিলন। হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এখন এর আমেজ সারা বিশ্বেই প্রবলভাবে বিরাজ করে। বর্তমান বিশ্বেও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যে সুদৃঢ় রয়েছে এটি তারই পরিচয় বহন করে। দুর্গাপূজা অন্যায় অবিচারকে প্রতিহত করার শক্তি জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবহমানকাল থেকেই হিন্দুধর্মাবলম্বীদের সর্বাপেক্ষা বড় উৎসব হিসেবে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ উৎসব তাদের প্রাণ। আমাদের আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনের উন্নয়নে দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বের প্রায় সব দেশেই বৃহৎ পরিসারে দুর্গাপূজা আয়োজিত হয়ে থাকে। কেননা, হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের দেশেও বর্তমানে স্লোগান প্রচলিত রয়েছে যে, “ধর্ম যার যার উৎসব সবার।' ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশুভ শক্তিকে প্রতিহত করে শুভবুদ্ধির উদয় ঘটানোর ক্ষেত্রে ভূমিকা রাখে দুর্গাপূজা। বর্তমান বিশ্বেও এ বিষয়টি প্রতিষ্ঠা করা সমান গুরুত্ববহ। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বর্তমান বিশ্বে এ পূজার গুরুত্ব ও প্রভাব অপরিসীম।

5 views

Related Questions