1 Answers

হিন্দুধর্মীয় উৎসবের প্রাণরূপে পরিচিত শারদীয় দুর্গোৎসব। উদ্দীপকের দেবাশীষের জীবনালোকে দুর্গাপূজার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কে নিচে আলোচনা করা হলো-

দুর্গাপূজার মিলন মেলার মাধ্যমে দেবাশীষ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবে মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের সম্পর্ক অটুট করতে  পারবে। মা দুর্গার আবির্ভাবে সে মানসিক প্রেরণা ও উৎসাহ পাবে। মানবিক গুণাবলি ও খারাপ গুণাবলির মাঝে দ্বন্দ্বের উদ্ভব ঘটে দুর্গাপূজার মাহাত্ম্যে। যা দেবাশীষকে নৈতিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত করবে। দুর্গাপূজা উপলক্ষে পূজাসংখ্যা, পত্রপত্রিকা প্রকাশ, সাংস্কৃতিক ও শাস্ত্রীয় অনুষ্ঠান, দান ও সেবামূলক কার্যক্রম দেবাশীষের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিষয়গুলোকে দারুণভাবে প্রভাবিত করবে। এসব বিষয়গুলো ছাড়াও বিজয়া দশমীর বিসর্জন থেকে দেবাশীষ শিক্ষা গ্রহণ করতে পারে, যে কোনোকিছুই চিরস্থায়ী নয়। সৃষ্টি হলে তার ধ্বংস হবেই। 'যা তাকে পরিবার হারানোর শোক মোচনে সাহায্য করবে।

6 views

Related Questions