1 Answers

আলোচ্য উদ্দীপকে প্রান্ত পরিবারের সবাইকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। দুর্গাপূজা উপলক্ষে প্রান্তর পাড়া- প্রতিবেশী, সকলে প্রান্তর বাড়িতে আসে বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে। আবার প্রান্তকেও তাদের বাড়িতে নিয়ে যায়। আত্মীয়স্বজনের মধ্যে কেউ তাকে পোশাক উপহার দেয় আবার কেউবা তাকে নগদ অর্থ ও অন্যান্য কিছু উপহার দেয়। সমবয়সীরা তাকে বিভিন্ন পূজামন্ডপে নিয়ে যায়। সবার সাথে সেও দেবী দুর্গার পূজা করে। মায়ের কৃপায় সে মানসিক শক্তি ও বেঁচে থাকার প্রেরণা খুঁজে পায়। দুর্গাপূজা উপলক্ষে নিমতলীর স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়। এখানে প্রান্ত তার বন্ধুদের সাথে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে। এভাবে সকলের আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে প্রান্ত তার নতুন জীবন ফিরে পায়।

5 views

Related Questions