1 Answers
আলোচ্য উদ্দীপকে অজন্তা জানে যে, তিথি অনুসারে দুর্গাপূজার সময়কালকে নিম্নরূপ শ্রেণিবিভাগ করা হয়-
প্রথম দিন : দুর্গা ষষ্ঠী-বোধন, আমন্ত্রণ ও অধিবাস;
দ্বিতীয় দিন : মহাসপ্তমী পূজা-নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ সপ্তমীবিহিত পূজা;
তৃতীয় দিন: মহাষ্টমী পূজা, কুমারী পূজা, সন্ধিপূজা;
চতুর্থ দিন: নবমীবিহিত পূজা;
পঞ্চম দিন : দশমী পূজা, বিসর্জন ও বিজয়া দশমী।
দুর্গাপূজা শাস্ত্রসম্মতভাবে অনুষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের রীতিনীতি ও প্রথা অনুসরণ করা হয়। প্রতিদিনের পূজার জন্য ধর্মীয় রীতিনীতি ও প্রথাগুলো অঞ্চলভেদে বিভিন্ন হয়ে থাকে।
5 views
Answered